Thursday, August 27, 2015

ম্যাগনেটিজম

__________________________________________________

- কি হে অজিত, কেমন আছ ?

-- আরে তুমি !! কখন এলে ?

- আর বোলো না , পা ভেঙ্গে পরেছিলাম | ব্যথা সইছিল না | তাই আর কি ! তা কি পড়াচ্ছ ছেলেদের ?

-- ম্যাগনেটিজম !!

- ম্যাগনেটিজম !! তাহলে বোর্ডে ওসব টেস্টিস এঁকে কী ছাই-পাশ বোঝাচ্ছ ?

-- রি-প্রোডাকশন |

- ধুর অজিত, তুমি তো লাইফ সাইন্স আর ফিসিক্স এক করে ফেললে দেখছি | কি ছাতার মাথা পড়াচ্ছ |

-- আমি জানতাম বুঝবে না |

- কি বুঝব না ?

-- দেখো, বুঝিয়ে বলি , এই যে রি-প্রোডাকশন | এটার জন্য স্ত্রী-পুরুষের যে সঙ্গম দরকার সেটাও তো একটা ম্যাগনেটিজম | এই যে ছোকরা হাসছ কেন কেউ হাসবে না | আমাদের সবার মধ্যেই কম বেশি ম্যাগনেটিজম রয়েছে |

- সেটা কেমন ?

-- এই যেমন ধর , বাঙালির চিংড়ির প্রতি | বাঙালের ইলিশের প্রতি | প্রেমিকের প্রেমিকার প্রতি | পিপঁড়ের মিষ্টির প্রতি | মেয়েদের ফুচকার প্রতি | শুধু এক-একটা রূপ | কিন্তু ডেফিনেশন একই |

- দারুণ বললে তো | বুঝেছি বুঝেছি | ওপরে এসেও থামনি দেখছি | এখানেও টোল খুলে বসেছ |

-- কর্তব্য পালনে ত্রুটি কেন রাখব ? নিচে আমার ছাত্ররা পড়াবে , আর ওপরে আমি | তা তোমার ক্ষেত্রে ম্যাগনেটিজমটা কী শুনি ?

- কেন , গ্রীষ্মকালে ধুতির নিচে ভেজা গামছা !!


-- সাবাস মুকুন্দ !!

__________________________________________________

Thursday, August 20, 2015

বাংলা সিলেবাস

- এইটা আমার ক্লাস তো ?

-- হ্যাঁ , স্যার !

- আচ্ছা, কেউ একজন বলো তো , এ মাসের বাংলা সিলেবাসে কবিতা কী কী আছে ?

-- স্যার , ফ্যান আর দুরন্ত আশা !!

- ফ্যান !!! অত্যন্ত জঘন্য কবিতা | কেন যে সিলেবাসে এইসব আজে বাজে কবিতা দেয়  বুঝে পাই না আমি | লোহার ব্যথা , উলঙ্গ রাজা এত ভালো ভালো কবিতা থাকতে এইসব পড়িয়ে সময় নষ্ট | যাইহোক , কেউ একজন পড় |

-- ফ্যান
নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব
ঠিক মানুষের মতো
কিংবা ঠিক নয়,
যেন তার ব্যঙ্গ-চিত্র বিদ্রূপ-বিকৃত !
তবু তারা নড়ে চড়ে কথা বলে, আর
জঞ্জালের মত জমে রাস্তায়-রাস্তায়।
উচ্ছিষ্টের আস্তাকূড়ে ব'সে ব'সে ধোঁকে
আর ফ্যান চায়।

- এই থামো ,
নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব
ঠিক মানুষের মতো
কিংবা ঠিক নয়..
কবিতার কি ছিড়ি !!
কদিন আগে কোথায় একটা কবিতা পড়ছিলাম "আকাশে উড়েছে চিল , হেসে হেসে পেটে খিল |" যাইহোক পড়তে যখন হবে তখন পড়িয়ে দি | এই তুমি পড়ো |



 *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *   *  


- কেমন গেল তোমাদের ফার্স্ট মান্থলি পরীক্ষা | কোয়েশ্চেন কেমন হয়েছিল ?
 ক্লাসের সবাই একসাথে বলে উঠলো "কঠিন" |
- কি ??? কঠিন | তোমাদের পরীক্ষার আগে তো কোয়েস্চেন এন্সার লিখিয়ে দিয়েছিলাম | পড়নি নাকি ঠিক করে ! আচ্ছা এবারের পরীক্ষায় কি কবিতা আছে ! আমার দেখা হয়নি | কেউ লিখে এনেছ সিলেবাসটা ?

-- উলঙ্গ রাজা আর দুই বিঘা জমি স্যার |


- কে ঠিক করে বলো তো এই সিলেবাস | দুই বিঘা জমি তবু একটু ঠিক আছে | কিন্তু উলঙ্গ রাজা !!! চিঠি , পথের দিশা, বিভীষণের প্রতি ইন্দ্রজিত এইসব কবিতা ছেড়ে যত জঞ্জাল এনে সিলেবাসে ঢোকায় | আমার তো ইচ্ছা করছে এখনি বলে দিয়ে আসি যে এইসব সিলেবাসে দিলে আমি পড়াতে পারব না | কিন্তু কি আর করা যাবে | নাও পড় |

_________________________________________

Wednesday, August 19, 2015

Narendrapur Bedtime Story - মধ্যরাতে


- ওই, শোন না |

-- হুম !

- ওই !

-- উফ্ জ্বালাস না তো |

খুব বাথরুম পেয়েছে | একা যেতে ভয় লাগছে | আমার সঙ্গে একটু চল না |

-- কি হয়েছে টা কি ! এখানে ভূত বলে কিছু নেই |

- না রে , ভাই আমার তাও কেমন জানি ভয় ভয় করছে | খালি মনে হয় , এই বুঝি পেছন থেকে এসে ধরল বলে !

-- সারাদিন ধরে ভুতের গল্প পড়লে তো ওরকম মনে হবেই | ওই দেখ , কে একটা বাথরুমে গেল | তাড়াতাড়ি করে আয় | ভয় লাগবে না | আমি এখানে জেগে আছি | যা , তাড়াতাড়ি যা |

                           *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  * 

-- কিরে , পাঁচ মিনিট ধরে বাথরুম করছিলি নাকি ? কি করছিলি এতক্ষণ ধরে

- ওইতো , তখন বললি না কে একজন গেল | গিয়ে দেখি , সৌরভ | আমাকে দেখে ও আঁতকে উঠেছিল | তারপর বললো ওরও নাকি একা বাথরুম যেতে ভয় করে | তাই আমি একটু সাহস দেখিয়ে ওকে বোঝাচ্ছিলাম যে ভূত-টুত কিসসু হয় না | বরং আমি এতই সাহসী যে আমাকে দেখলে ভূত ভয়ে পালিয়ে যাবে |

-- এত রাত্রে বাথরুমে গিয়ে গল্প করছিলি | তাও আবার ভূত নিয়ে !! নে শুয়ে পড় | এইই , এক মিনিট শোন , কে গেছিল বললি বাথরুমে ?

- সৌরভ রে, আমাদের পাশের পাশের রুমে থাকে |


-- কি ভুলভাল বকছিস !! ও তো দুদিন আগে বাড়ি গেছে ডাক্তার দেখাতে | প্রেসার টা বেশ খানিকটা বেড়ে গেছিল | আমি তো আজকেও সন্ধে অব্দি কই দেখিনি ওকে | ও তো এখনো ফেরেনি হোস্টেলে !!

__________________________________________________

Tuesday, August 18, 2015

Narendrapur Bedtime Story


- চারটে হ্যাঙ্গার হবে ভাই ?

-- নিশ্চয়ই , নিশ্চয়ই |

- কিন্তু এত রাত্রে এতগুলো হ্যাঙ্গার নিয়ে কি করবি ? ভেঙ্গে ফেললি নাকি ?

-- না রে ! ওই আর কি !

- তবে স্যার পেটাবে বলে চেয়েছে ?

-- না না , আমায় খামোখা মারতে যাবে কেন ? আর চারটে হ্যাঙ্গারই বা চাইবে কেন !

- ও ! বুঝেছি !! পূজোর জামাকাপড়ের ভাঁজ খুলে ফেলেছিস | তাই দরকার |

-- আরে, না রে ভাই | এত বুদ্ধি না তোর মাথায় কি বলব !!

- আরে ভাই , তাহলে করবি টা কি হ্যাঙ্গার নিয়ে ??


-- উফ্, বড্ড মশা রে ভাই ! মশারি না টাঙিয়ে শুতে পারব না দেখলাম | দড়িটা গেছে ছিঁড়ে | তাই আর কি ! বড্ড প্রশ্ন করিস ভাই তুই | যাইহোক , চলি | গুড নাইট |

ছবি : কুন্দন 

_________________________________________

Sunday, August 16, 2015

Prayer Hall সমাচার

Prayer Hall সমাচার 




_________________________________________________________





_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________




_________________________________________________________



_________________________________________________________

রেডিও

পরীক্ষামুখের বিষণ্ণ সেল্ফ স্টাডিতে ঘরে-বাইরে-ব্লকে-বাথরুমে বই হাতে পায়চারি,এপাশ ওপাশ,হাতে বই নিয়েও চোখ ইতি উতি খোঁজে না পড়া বন্ধুটাকে। বিষণ্ণতার কর্পূর যায় উবে..তারপর আদি অনন্তকালের কতকথা । রাত বাড়ে, আলো নেভার সময় আসে-আর মনের বনে বাঁশি বাজিয়ে ঘরে ঘরে জ্বলে ওঠে এক চিলতে আলো ।

রেডিও- আমার,আমাদের হোস্টেলজীবনের অবিসংবাদিত সাহসের দলিল। যে দলিলে সাজানো থাকে সচিনের ২০০, হুল্লোড়ের দিওয়াঙ্গি,আমাকে আমার মতো থাকতে দাও।

আমাকে আমার মতো থাকতে দেবে কারা? যারা রাতের পর রাত জেগে আমার প্র্যাক্টিকালের আরশোলা এঁকে দিল তারা? নাকি যারা স্কুলফিরতি আমায় ঝরাজলের ট্যাঙ্কের তলায় দাঁড় করিয়ে দেয় তারা?? আমার শ্যাম্পু আমার একার নয় । আমার রেডিও তো আরওই নয়। ছুটি থেকে ফিরে প্রথম রাতে নতুন রেডিও উদ্বোধন,মাথাভরা ভয় আর বুকভরা প্রাপ্তি সরু তার বেয়ে দুদিক থেকে কানে এসে ঢোকে..দুঃসাহসিক মাঝরাতে স্পিকারওয়ালা রেডিওতে তার আর গোঁজা হয় না,ভলিউম কমানোর নিখুঁত শিল্পে সবাই কমবেশী হই পারদর্শী ।জানলা খোলা ঘরের আলো আঁধারিতে রাত দুটোয় হঠাৎ যদি বেজে ওঠে Rock On,মনে হয় আমি চাই না সুখ-মুক্তি-স্বস্তির তফাৎ।

মুক্তি কাকে বলে? সন্ধে নামলে বাড়ি না ফিরে যা ইচ্ছে তাই করা-কে?? আর নিয়মখাঁচার লোহার ফাঁক দিয়ে ঠুকরে ঠুকরে আকাশটাকে নামিয়ে আনার চেষ্টা তবে কী??

আর স্বস্তি? 

ঐ যে ঐ মুহূর্তটা-প্রচন্ড গরমের রোববার সকালে খেলাশেষে কলেজের blue star এ অমৃতপান....

ভবনের হর্তাকর্তাদের আগে আমরা খবর পাই স্কোরের ।সৌজন্যে-সেই আমাদের ছোট্ট মিষ্টি রেডিও।

ভাগ্যে থাকলে খেয়ে ফিরেই কমনরুমের সামনের বেঞ্চে রাশি রাশি ভেজা থালা,চটির স্তূপ পেরিয়ে খানিকক্ষণের খেলাদরশন....

রেডিও অন করাটা যদি শিল্প হয় তবে তা লুকিয়ে রাখাটা শিল্পতর। বালিশের মাঝে,তোশকের তলায়,ধুতির খুঁটে-তারপরেও অযাচিত ওয়ারেন্টে খোয়া যায় এর-ওরটা। কাউকে বলা যাবে না,জানা যাবে না কখন নিয়ে নিল-শুধু কপাল চাপড়াতে হবে পরের রেডিও জোগাড় না হওয়া পর্যন্ত।
হপ্তাশেষের রাতে কাঁটা গায়ে দল বেঁধে Sunday suspense...কখনও শুনতে শুনতে ঘুমিয়ে পড়া-ঘুম ভেঙেই ব্যাটারি শেষের হাহাকার। রেডিও হয়ে উঠল একটা অমোঘ মায়া,বিনোদন আবার সর্বাত্মক অবলম্বন। আগলঘেরা দিনে রেডিও আমাদের আলগা সুতোর ডানা....মধ্যরাতের মজলিশ,শান্তির alpenlibe...যন্ত্রের সর্বস্বতা পেরিয়ে যার আনাগোনা-হাত বদল,অলিখিত চুক্তি সাথে- যার কাছে ধরা পড়া,দায় তার ।

একা ঘরে এখন রাতে রেডিও খুব কম চলে। চললেও রেডিওর পক্ষে over-smart ফোনগুলোয়..ছোট্ট জিনিসটা আর পাওয়া যায় কিনা সে খোঁজও নেওয়া হয় না । বিধি-বহির্ভূত যন্তরে মহালয়ার মন্তরটাও আর সে আবেগ ঢেলে দেয় না..কিন্তু ফিরে তাকানো হয় সেই স্বপ্নালু রাতগুলোর দিকে-ভোর হতেই আবার পি.টি,আবার ঘুমচোখে স্টাডি হল,খিদে পেটে ভাজা ভাতের চোখরাঙানি-কিন্তু এই যে বাকি রাতটুকু..রেডিওভরা রাতটুকুর আঁটি ছাড়া যাবে না....

আজ,এক্ষুনি আমি যখন চাইলেই আমার কানে পছন্দের গান গুঁজতে পারি তখন সারদানন্দ ভবনের ১১ নম্বর রুমের মাঝের বেডের ছেলেটা friends থেকে red,mirchi থেকে power এ ঢুঁ মারছে বারবার..sooraj dooba hai টা যে কখন দেবে.....
________________________________________________