- হ্যালো, হ্যালো, শুনতে
পাচ্ছেন ? হ্যালো !!
-- হ্যাঁ, বলুন দাস-বাবু |
- সরকার বাবু, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে , আজকে কি স্কুল যাবেন নাকি?
-- আর বলবেন না, বাসে ওঠামাত্র যা বৃষ্টি শুরু হলো ! ছাতা নিয়ে বেরয়নি | ভাগ্গিস বাসটা ডাইরেক্ট গেটে এসে নামিয়ে দিয়ে যায় | তাই কোনক্রমে বাহাদুরের বড় ছাতায় স্কুলবারান্দা অব্দি
পৌঁছেছি | আর অবাক কান্ড মশাই সেন্ট. জেবিয়ের্স -এ এদ্দিন পর্যন্ত
রেইনি ডে-র ছুটি দিতে শুনি নি , সেখানে
পর্যন্ত ছুটি দিয়ে দিল | আর
এখানে কিনা ছেলেরা ছাতা হাতে কিটো পায়ে দিব্বি ছপাং ছপাং করতে করতে স্কুলে আসছে !!
- কি বলছেন মশাই !! আমি
ভাবলাম খিচুড়ি , পাপড় , বেগুন ভাজা খেয়ে দুটো ঘুম দেব | আজকে আবার আমার দুটো মাত্র ক্লাস ছিল | শনিবার হাফ ডে , এটুকুর
জন্য যেতে ইচ্ছেই করছিল না !
-- আমি এখন রাখছি | অ্যাসেম্বলি শেষ হলো , আমার
আবার ফার্স্ট পিরিয়ডে ক্লাস | ছাড়লাম
|
* * * * * * * * * * * * * * *
-- একী , চলেই এলেন তাহলে ?
- কি আর করি বলুন, ক্যাজুয়াল লিভটাও নিতে পারছিনা | পুজোতে টিকিট পাইনি | একটু
দেরী করেই ছুটিতে ঘুরতে যাচ্ছি | তাতে
আবার দু তিনটে লিভ নিতেই হবে | তাই
এখন একটু হিসেব করে চলছি | তাছাড়া
একটা হাফ ডে-র জন্য গোটা একটা ছুটির দিন নষ্ট করার মানে হয় না ! যাই বেনুদাকে বলি
ভালো করে চা বানিয়ে দিতে |
-- চলুন আমিও যাই |
- এঃ হে, আমার সিগারেটের প্যাকেটটা দেখছি একদম ভিজে গেছে জলে | আপনার কাছে একটা হবে সরকার-বাবু ?
-- চিন্তা করবেন না | আমি রাস্তায় বেরিয়ে দেখি টিফিন কৌটোটা ব্যাগেই রয়ে গেছে | আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে ঝমঝম করে | তাই ভাবলাম সিগারেটের প্যাকেটটা ওই কৌটোয় রেখে দি | ভেজার কোনো চান্স নেই |
- আর টিফিন ছিল না বাক্সে?
-- আরে মশাই, হাফ ডে তে আবার টিফিন কেন ? আমার তো দুটো ক্লাস মাত্র | থার্ড পিরিয়ডের পর কেটে পড়ব | বাড়িতে খিচুড়ি বানাতে বলে দিয়েছি |
- ও, আপনার বাড়িতেও ?
-- আসলে কালকে বেশ সস্তায়
একটা ইলিশ মাছ পেয়ে গেলাম, বুঝলেন
| আর আজকে বৃষ্টিতে একদম সবকিছু মিইয়ে গেলেও খিচুড়ির সাথে
ইলিশ ভাজা এভারগ্রীন ডিশ |
- তা যা বলেছেন |
-- এই বেনু, দুটো কড়া করে চা বানা দেখি | একী মশাই , সকালেও
আপনাকে এখানে দেখলাম, আর
এখনো !! সকাল থেকে ক'কাপ
হলো?
---- (চায়ে
চুমুক দিয়ে) আর বলবেন না, কি
বৃষ্টি, কি বৃষ্টি !! (গলা আরো একটু নামিয়ে) সারা কলকাতা জলে
ভেসে যাচ্ছে | যেদিকেই তাকাচ্ছি শুধু
জল আর জল | খুক-খুক-খুক |
-- অত তাড়াহুড়ো নেই, আসতে আসতে বলুন |
* * * * * * * * * * * * * * * * *
- আজ তো খুব বৃষ্টি | তার মধ্যেও তোমরা ক্লাসে এলে ! বাইরের সব স্কুল কলেজ
ছুটি | শুধু নরেন্দ্রপুরেই স্কুল হচ্ছে | কি কপাল আমার | যাইহোক
মেকানিক্স বইটা দাও, আজকে
২২, ২৩, ২৫
আর ২৭ নম্বর অঙ্কগুলো হবে |
* * * * *
- কী বোঝা গেল তো ? পরের অঙ্ক | ২৭)
একটি পাথরের টুকরোকে যদি প্রাথমিক বেগ শূন্য থেকে একটি কুয়োর ওপর থেকে ছেড়ে দেওয়া
হয় তাহলে কতক্ষণ সময়ে সেটি জলে গিয়ে আঘাত করবে এবং কতক্ষণ পড়ে সেই শব্দ শোনা যাবে? কুয়োটি ১৫ মিটার গভীর এবং মাধ্যাকর্ষক ত্বরণ ৯.৮
মিটার/সেকেন্ড^২
এই শেষ বেঞ্চে হাসাহাসি হচ্ছে কেন? কি ব্যাপার !!
- না,না, কিছু
হয়নি স্যার |
- আরে বাবা এটাই তো শেষ
অঙ্ক | এটা করলেই তো ছুটি | আমারও
কি এই বৃষ্টিতে আসতে ইচ্ছা করে স্কুলে, তোমরাই
বল !! যাইহোক, পাথরের প্রাথমিক
বেগ....
.....................
- স্যার, এটা কি এইভাবে হবে ?
- না, না, দাঁড়াও
করে ফেলছি তো |
...............
আচ্ছা দাঁড়াও, তোমরা একটু চেষ্টা কর, আমি একটু বাইরে থেকে আসছি | এখানে মাথাটা ঠিক খুলছে না |
...............
আচ্ছা দাঁড়াও, তোমরা একটু চেষ্টা কর, আমি একটু বাইরে থেকে আসছি | এখানে মাথাটা ঠিক খুলছে না |
* * * * *
- তাহলে, দেখলে তো ! এত সহজ অঙ্কটা কেন যে তখন মাথায় আসছিল না !!
চলো আজকের মত ছুটি |
- হ্যাপী রেইনি ডে স্যার !
_________________________________________
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!