Friday, August 14, 2015

পান্তায় শান্ত

-- অতো দৌড়াদৌড়ি কিসের ? রুটি এত্ত ভালো লাগে নাকি ?
- রুটির সাথে কি আছে চিত্তদা ?
-- আলুর তরকারী !
- কালকের বেঁচে যাওয়া ভাতটা জল দিয়ে ভিজিয়ে রেখেছেন তো ?
-- অল্প ছিল, রেকে দিয়েছি |
- এইতো , সাবাস !!
--- এই জো , আমিও এসে পড়েছি | কালকের ডিনারের আলুভাজা গুলো একটু মশলা দিয়ে ভেজে দিন না চিত্তদা | এই তরকারির চেয়ে বেশি জমবে |
- আমার কি কাজ নাই ?? ওইসবই করি তোমাদের জন্য ! রুটি বয়ে আনলাম এত্তগুলো , কে খাবে এগুলো ?
চতুর্থ জন :
- দেরী করে ফেললাম নাকি !! হবে নাকি একটু পান্তা ?
-- আজকের দিনটা রুটি দিয়েই চালিয়ে নাও !
__________________________________________________

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!