- এভাবে মনমরা হয়ে বসে থাকলে চলবে কি করে
? তার চেয়ে বল কি
হয়েছে নইলে সমাধান হবে না তো !
-- ব্যাপারটা হচ্ছে , কদিন আগেই বাড়িতে একটা চিঠি পাঠিয়েছি | আর তাতে ফলাও করে লিখেছি মোবাইলে গানের ওপারের কয়েকটা এপিসোড আনতে , শুধু এটাই নয় , তার সাথে আবার খাসির মাংস , পোলাও এসবও |
- বাহ্ , এ তো বেশ ভালো কথা ! চিঠি পৌঁছয়নি নাকি এখনো ?
-- চিঠি পৌঁছে গেছে বাড়িতে | কিন্তু তার সাথে নোটিশ বোর্ডে দেখেছিস কি যে আগের হপ্তার পাথফাইন্ডারের টেস্টের রেসাল্টটাও অলরেডি টাঙিয়ে দিয়েছে !! আর আমি লাস্টের দিক থেকে থার্ড হয়েছি | এবার কি করি বলতো ? কালকে বাবা এসে ওটা দেখবে আর ব্যস !!!!
- ওহ , এই ব্যাপার | দাঁড়া, দেখি কি করতে পারি | তুই চিন্তা করিস না | একটা না একটা কিছু হেস্ত-নেস্ত হবেই | তবে একটা কথা আছে |
-- কি ?
- জানিসই তো আমি একটু খেতে ভালোবাসি | যদি ঝামেলাটা মেটাতে পারি , তাহলে একটু খাসির মাংস ....
-- আহ, ওটা আমায় বলার কোনো প্রয়োজন ছিল না !! তুই যা পারিস একটা কিছু কর |
* * * * * * * * * * * * * * * * * * * * *
-- দেখুন, এবারে কোয়েশ্চেন পেপার একটু কঠিন এসেছিল | তাই জন্যই অনেকের একটু খারাপ হয়েছে | তাদের কথাটা ভাবুন তো একটু !! শুধু তাদের কেন , বাবা-মায়েদের কথাটাও একটু ভাবুন | এতদিন পর পর দেখা হয়, তারপর যদি নোটিশ বোর্ডে এইসব দেখে তাহলে কেমন লাগবে |
- দেখো, আমায় মহারাজ বলে গেছেন যে রেসাল্ট ওখানে থাকবেই |
-- মহারাজ তো কদিনের জন্য ঘুরতে গেছেন | আর আপনাকে তো শুধু বলছি ভিসিটিং ডে-র পরেই আবার ওখানে ঝুলিয়ে দেবেন , তার আগে সরিয়ে রাখুন | কে দেখতে আসছে যে ওটা গার্ডিয়ানরা দেখেছে কি দেখেনি | ছেলেরা সব টেনসনে মরছে , আর আপনি বসে বসে মজা দেখছেন ?!!
- আমি ওগুলো ওখান থেকে সরাতে পারব না | তোমার যা ইচ্ছে হয় কর | পড়াশোনা না করে আড্ডা মারবে, রেসাল্ট খারাপ হবে , আর আমাকে দিয়ে এইসব কুকাজ করাবে ???
-- তাহলে আপনি ওটা সরাবেন না, তাই তো ?
- না-আ-আ-আ !!
-- আজকে রাত্রে মাংস আছে , আমি সার্ভার অফ সার্ভার | স্যার দের মাংসের বাটি টা কিন্তু আমিই সার্ভ করি ! মাংস তো আপনার খুব প্রিয় তাই না তাপসদা !! শুধু মেটে আর কচকচি দিয়ে ভাত খেতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না !! কি বলেন ?
- ভাই, এটা কি বলছিস ভাই ? এরকম করতে আছে ?! আমি তো বলেইছিলাম মহারাজ কে যে আজ থাক , পরশু রেসাল্টটা টাঙাবো 'খন !
-- তাহলে ঠিক করুন কি দিয়ে ভাত খাবেন ? হাতে কিন্তু বেশি সময় নেই !!
- আচ্ছা আচ্ছা ,আমি এখনি খুলে রাখছি সব !
* * * * * * * * * * * * * * * * * * * * * *
- কিরে , কিছু হলো ? হাসছিস কেন ? বল না ! আর তোর হাতে ওটা কী ?
-- গেস কর !
- হেঁয়ালি করিস না | বল না !
-- কালকের খাসির মাংস আর পোলাও-এর "পাস" ! এইমাত্র স্যার কে দিয়ে খুলিয়ে নিয়ে এলাম |

_______________________________________________

No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!