মাঝে মাঝেই পুরনো কথা মনে পড়লে ফিরে যেতে
ইচ্ছে করে সেখানে.. কিন্তু যখন সে উপায় থাকে না, তখন অন্যভাবেই
ফিরে দেখি, সকলকে দেখাই আমাদের এক সুতোই গাঁথা জীবন – যার একটা সুন্দর নাম আছে “নরেন্দ্রপুর”
নরেন্দ্রপুর বাবা মায়ের স্বপ্ন
দেখার ঘর,
ছোট বড় থাকে সাথে কেউ নয় যে পর |
নরেন্দ্রপুর অন্য জগৎ নতুন জীবন
শুরু,
একই সাথে কান্না-হাসি
ছাত্র-শিক্ষাগুরু |
নরেন্দ্রপুর প্রথম গেলে বিদ্যার্থী ব্রত,
নতুন গীতা,নতুন ধুতি, পাঞ্জাবিটা
ছোট |
নরেন্দ্রপুর ফুলের বাগান ফুলের ঝুরি
হাতে,
দশটা মানেই নিভলো বাতি ঘুমিয়ে পড়া
রাতে |
নরেন্দ্রপুর প্রথম প্রথম প্রণাম করার ঘটা,
বয়সটুকু বাড়লে খানিক ঝোপে ঝাড়ে ছোটা
|
নরেন্দ্রপুর সকাল সন্ধে দুবার পূজা
পাঠ,
ফুটবল আর ক্রিকেট খেলা সবুজ ঘাসের
মাঠ |
নরেন্দ্রপুর কানে বাজে "উসুল করে খাবি"
হরেকরকম খাবার এমন আর কি কোথাও পাবি
!
নরেন্দ্রপুর আম কাঁঠাল আর জামরুলের
সারি,
চটি হাতে জামরুল নয় আর একপাটি পাড়ি |
নরেন্দ্রপুর পুকুরধারে বাঁশবাগানের ভূত,
ফুলে ভরা রঙিন বাগান নেইকো মালীর
খুঁত |
নরেন্দ্রপুর স্কুলের পাশে রাজহংসের
ডাক,
খরগোশ, মাছ, কচ্ছপ
আর নানা পাখির ঝাঁক |
নরেন্দ্রপুর রাতের বেলা গোল্ঘরেতে ঘন্টা,
পড়লে মনে মায়ের কথা কেঁদে ওঠে মনটা |
নরেন্দ্রপুর শয়তানিতে আছে
সাজা-শাস্তি !
মারটি খেলে রাতের বেলা বরাদ্দ যে
মিষ্টি |
নরেন্দ্রপুর নটা দশে আসেম্বলি হল,
দেরী মানে নীল ডাউন দুষ্টু ছেলের দল
|
নরেন্দ্রপুর বৃষ্টি দিনে কিটো পড়ে
স্কুল,
বিকেল হলেই জল কাদাতে ফুটবলে মশগুল |
নরেন্দ্রপুর স্টাডি টাইম রিক্সা বাজায় ভেপু ,
পেনটি হাতে ছোটা শুরু বিচ্ছু থেকে
ডেপো |
নরেন্দ্রপুর পেটখারাপে রুগীর ঝোলের
থালা,
পেটের ব্যথায় ক্রেপ ব্যান্ডেজ এ যে
ভীষণ জ্বালা |
....to be continued
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!