Saturday, August 15, 2015

Independence Day Series

|| স্বাধীনতা দিবস মানে পত্রিকার দেওয়াল 
লেখা ও ছবিতে দেশাত্মবোধের খেয়াল 
স্বাধীনতা দিবস মানে স্পেশাল মেনুর লাঞ্চ 
দিনেতে অনুষ্ঠান সন্ধ্যেয় cine-পাঞ্চ 
স্বাধীনতা দিবস মানে অর্কেস্ট্রার সুরধ্বনি 
লেখা-ছবির ম্যাগাজিন আমাদের ফাল্গুনী ||



প্যারেডের জন্য বহু প্রস্তুতির পর অপেক্ষা করে থাকে ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ , গেটের বাইরে চলে লতা মঙ্গেশকারের গলায় গানের রেকর্ডিং , আর গেটের এপারে "টরে-কেটে-টক্কা"-র সুরে বাজে ব্যান্ড আর ফ্লুট-এ চলে জন-গণ-মন | সমান তালে পা ফেলে প্যারেডে অংশ নেয় স্কুলের ছাত্ররা | প্রতিটি গ্রুপকে বলা হয় "platoon"  এবং প্রত্যেক গ্রুপের একজন করে লিডার-cum-কমান্ডার থাকে | গ্রুপের মধ্যে একমাত্র তার পোশাকের আকর্ষণীয়তা থাকে সবচেয়ে বেশি |  


_________________________________________________________




দৃষ্টি নেই বলে তাদের কাছে হয়ত সবকিছু অনায়াসে পৌঁছে যেতে পারে না | কিন্তু তারা যন্ত্রসঙ্গীতের মাধ্যমে নিজেরা পৌঁছে যায় আর সকলের কাছে | ঠিক এমনই একটা ঘটনার কথা বলি | কোনো এক সান্ধ্যানুষ্ঠানে বাঁশির আসরে উপস্থিত পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া এবং তাঁর সঙ্গীতসঙ্গী শিল্পীবৃন্দ | তাঁদের প্রস্তুত হতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুতে আয়োজন করা হয়েছিল Blind Boys Academy(Narendrapur)-এর একটি ছোট উপস্থাপনা যন্ত্রসঙ্গীতের মাধ্যমে | কম্পজিশনটির নাম দেওয়া হয়েছিল Tsunami. তাদের বাজনা শেষ হওয়ার পরে বেশ কিছুক্ষণ হাততালি চলেছিল | আর পণ্ডিতজী নিজে উঠে এসে ওদের হাতে ফুল দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছিলেন |


_________________________________________________________




নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পত্রিকার নাম হলো "Phalguni". ছাত্র-শিক্ষক সকলের লেখা ও ছবিতে সমৃদ্ধ হয় এই পত্রিকা | প্রতি বছর এই স্বাধীনতা দিবসের দিনেই এই পত্রিকার Hard Copy সকল ছাত্র-শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় | আর এই পত্রিকা সম্পূর্ণভাবে প্রিন্ট করা হয় নরেন্দ্রপুর মিশনেরই ফাল্গুনী প্রেস থেকে |


_________________________________________________________




১৫ই অগাস্টের সন্ধ্যে মানেই হলো সকলে একসাথে এক জায়গায় বসে সিনেমা দেখা | যে সে সিনেমা নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশাত্মবোধক সিনেমা | অবশ্যই সেটা মানসিকভাবে রুচিপূর্ণ করে তোলার জন্য "রিমোটিও কাঁচি" নিয়ে বসে থাকবেন একজন মহারাজ | দৃশ্য-দূষণ এড়ানোর জন্য তিনি আগে পুরো ছবিটি একবার দেখে রাখেন |


_________________________________________________________



No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!