Friday, August 14, 2015

চিঠিপত্র


                      God is good
                                          ২রা আগস্ট, ২০১৪ 
                                                নরেন্দ্রপুর
শ্রীচরণেষু মা,
প্রথমেই আমার প্রণাম নিও | বাবাই কেও জানিও | কেমন আছ সকলে ? এখানে আমি , আমার সব বন্ধুরা ভালো আছে | ভিসিটিং ডে-তে একটু জ্বর ছিল ,সেটা এখন কমে গেছে | তাই চিন্তার কোনো কারণ নেই | শুনলাম তুমি ভবনের মহারাজ কে ফোন করে দুবার খোঁজ নিয়েছিলে | 
১৫ই আগস্ট প্যারেড আছে , তাই জোর কদমে প্রাকটিস শুরু হয়েছে | তার আগে এই যে সামনের ভিসিটিং ডে আসছে , ওইদিন আমার জন্য একটু পাঁঠার মাংস রেঁধে এনো | কত্তদিন খাইনি | আর বাবাই কে বলবে যেন মোবাইলে অনেক গান নিয়ে আসে, সঙ্গে হেডফোনটাও |
আর একটা জিনিস | আমার এক বন্ধু বললো "গানের ওপারে"-র এপিসোডগুলো নাকি ইন্টারনেটে বেরিয়ে গেছে , আর ও কয়েকটা এপিসোড দেখেও ফেলেছে | আমার তো হোস্টেলে থাকার জন্য দেখা হয়নি | বাবাইকে বলবে, যেন প্রথম ৪টে এপিসোড ডাউনলোড করে নিয়ে আসে মোবাইলে |
ভালো থেকো | প্রণাম নিও |
-- ইতি,
তোমার আদরের বুবুন
__________________________________________________

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!