Friday, August 14, 2015

মিষ্টির পুষ্টি

-- আমি জুনিয়র সেকশনে গিয়েছিলুম | সব ভবনের মহারাজকে একবার করে প্রণাম করলুম আর বললুম আমি এক্স-স্টুডেন্ট , এখানে কতো সুন্দর সময় কাটিয়েছি | এখন আসা হয়েই ওঠে না | আগে যারা ছিলেন তারাও এখন নেই দেখছি | এমনিতেই আজকে টেবিল ভর্তি মিষ্টির প্যাকেট , মাথায় হাত বুলিয়ে কি করছি না করছি ওসব শুধিয়ে সবাই এক প্যাকেট করে ধরিয়ে দিলে |
- তাহলে তিন ভবনে টোটাল তিন-প্যাকেট | খুলে দেখ তো কি কি পড়েছে ?
-- দেখা হয়ে গেছে, আর একটু করে চেখেও দেখে নিয়েছি | কালকে অব্দি আরামসে থেকে যাবে | জলভরা সন্দেশ আর কাঁচাগোল্লার প্যাকেটটা রেখে দি | কে.সে.দাসের পটল ফ্লেভারটা আজকেই সাবরাতে হবে | তোর ?
- জানিসই তো , এখানে খুব ভালো দিন হলে প্রেয়ার হলে খান-দুয়েক কেউ দান করে যায় | দুটো ছোট প্যাকেট ছিল, দুটোই তুলে এনেছি | আজকে দুপুরে অনেক পেটে ঢুকেছে , এখন অল্পেই কাজ হয়ে যাবে |
-- তাহলে এখন একটা প্যাকেট খুলি | সোমবার সকাল মানেই তো রুটি ,বাকিগুলো দিয়ে কালকে সকালে ব্রেকফাস্ট করা যাবে |
- ডেস্কে ঢুকিয়ে রাখ, কেউ যেন না দেখে !! আমি বরং রেসাল্ট শিট গুলো স্যারকে দিয়ে আসি |

__________________________________________________

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!