__________________________________________________
- কি হে অজিত, কেমন আছ ?
-- আরে তুমি !! কখন এলে ?
- আর বোলো না , পা ভেঙ্গে পরেছিলাম | ব্যথা
সইছিল না | তাই আর কি ! তা কি পড়াচ্ছ ছেলেদের ?
-- ম্যাগনেটিজম !!
- ম্যাগনেটিজম !! তাহলে বোর্ডে ওসব টেস্টিস
এঁকে কী ছাই-পাশ বোঝাচ্ছ ?
-- রি-প্রোডাকশন |
- ধুর অজিত, তুমি
তো লাইফ সাইন্স আর ফিসিক্স এক করে ফেললে দেখছি | কি ছাতার মাথা পড়াচ্ছ |
-- আমি জানতাম বুঝবে না |
- কি বুঝব না ?
-- দেখো, বুঝিয়ে
বলি , এই যে রি-প্রোডাকশন | এটার জন্য স্ত্রী-পুরুষের যে সঙ্গম
দরকার সেটাও তো একটা ম্যাগনেটিজম | এই
যে ছোকরা হাসছ কেন ? কেউ হাসবে না | আমাদের
সবার মধ্যেই কম বেশি ম্যাগনেটিজম রয়েছে |
- সেটা কেমন ?
-- এই যেমন ধর , বাঙালির চিংড়ির প্রতি | বাঙালের
ইলিশের প্রতি | প্রেমিকের প্রেমিকার প্রতি | পিপঁড়ের মিষ্টির প্রতি | মেয়েদের ফুচকার প্রতি | শুধু এক-একটা রূপ | কিন্তু ডেফিনেশন একই |
- দারুণ বললে তো | বুঝেছি বুঝেছি | ওপরে এসেও থামনি দেখছি | এখানেও টোল খুলে বসেছ |
-- কর্তব্য পালনে ত্রুটি কেন রাখব ? নিচে আমার ছাত্ররা পড়াবে , আর ওপরে আমি | তা তোমার ক্ষেত্রে ম্যাগনেটিজমটা কী
শুনি ?
- কেন , গ্রীষ্মকালে
ধুতির নিচে ভেজা গামছা !!
-- সাবাস মুকুন্দ !!
__________________________________________________
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!