Friday, August 14, 2015

পাঁচিলের ওপারে

-- কিরে , কেউ দেখতে পায়নি তো ?
- না, না , পথে একজন বাহাদুর ঘুরছিল ..কোনোরকমে লুকিয়ে লুকিয়ে এসেছি |
-- বাকিরা কোথায় ?
- তিনজন পেছনে আছে ! দুজন আগেই বেরিয়ে গেছে |
-- একী !!! আগে পালালো কেন ? প্রেয়ার হল থেকে মিষ্টি সরালে তো তখন সব একসাথে এসে জড়ো হয়ে যাবে !! আর এখন আগেভাগেই দৌড় !!
- আহ , চটছিস কেন ? এখানে চিত্কার করিস না | কেউ শুনতে পেলে সাতদিনের জন্য বাড়ির মাছ-ভাত !! সব ব্রেকফাস্ট আর টিফিন মিস হয়ে যাবে !!
-- তোর খালি খাওয়ার চিন্তা !! ওদের কি আগে যাওয়াটা ঠিক হয়েছে ??
- আরে , শুনলাম অমিতাভের মুভি তো , খুব ভিড় নাকি !! তাই ওরা আগে গিয়ে টিকিট টা কেটে রাখবে ! ওই-তো এসে গেছে ওরা | এবার তাড়াতাড়ি পাঁচিলে ওঠ | নইলে কেউ এসে পড়বে ! আর বাইরে বেরিয়ে এক মিনিট দাঁড়াবি !
-- কেন ?
- একটা কোল্ড ড্রিঙ্কস , দু প্যাকেট কেক, আর এক প্যাকেট সিগারেট কিনতে হবে তো ! নইলে চপ ছাড়া মুড়ি হয়ে যাবে যে !!

__________________________________________________

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!