-- এই, ওখানে কি হচ্ছে ? হাসছ
কেন তোমরা ?
...হ্যাঁ হ্যাঁ তুমিই, লাস্ট বেঞ্চে ! আমি এখানে পড়াচ্ছি , ওখানে মজা চলছে ??
- স্যার, আমি হাসিনি স্যার |
-- কী-ই-ই ? আমার মুখের ওপর মিথ্যে কথা বলা ? তুমি কি ভাবছ , আমি কিছুই দেখতে পাই না ? মেরে তোমার মুখ ভেঙ্গে দেব , বুঝেছ ?? টপিক টা কতো ইন্টারেষ্টিং সেসব জানো কী ? পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবে না | তখন এর ওর দেখে টুকবে ! তারপর টুকতে গিয়ে ধরা পড়বে , তখন ? তখন কী হবে ?
... এই আবার কে হাসছে !! শুনে হাসি পাচ্ছে ? শোন, সবাইকেই বলছি , ক্লাস যদি করতে ইচ্ছা না করে আসবে না , কিন্তু ক্লাসে এসে ডিসটার্ব করবে না বলে রাখছি |
... এই তুমি পড় |
....কী হলো , পড় !! ও-ও বই আনোনি ? ক্লাস ১২-এ উঠেছ , এখনো যদি এই সামান্য ভুলগুলো কর তোমাদের দেখে ভাইরা কি শিখবে !! এরপর তো কলেজে চলে যাবে প্রফেসররা কিন্তু আমার মতো এইসব শেখাবে না বুঝেছ !! এই ছেলেটা, পাশের জন , বই এনেছিস ?
- হ্যাঁ স্যার এনেছি |
-- তোর বইটা দে ওকে | আই , ২৭ পেজের দ্বিতীয় প্যারা | শুরু কর , জোরে জোরে পড়বি | আর সবাইকে বলে রাখছি , পরদিন থেকে সবাই IC (Indian Culture) বই নিয়ে তবে স্কুলে আসবে , নইলে ক্লাসে ঢুকতে দেব না |

_________________________________________________________
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!