-- উফ
সকাল থেকে বৃষ্টি | একটু
থামার জো নেই দেখছি | চলো
গিন্নী | এই বৃষ্টিতে একা বাজারে গেলে কি সব পচা পোকা ধরা সবজি
আমায় ধরিয়ে দেবে | বাড়ি
এসে আবার তোমার সেগুলো পছন্দ হবে না | তার
চেয়ে চলো, আজ দুজনে মিলেই বাজার করে আনি |
- সে যেতে আমার আপত্তি
নেই | একা একা ঘরে বসে থেকে করবই বা কি | দুটো চাল-ডালও কিনে আনতে হবে | সব তো শেষ | ছাতাটাও
নিয়ে এসো |
* * * * * * * * * * * * * * * * * *
-- ২ কেজি চাল আর 3 কেজি ডাল প্যাক করে দিন দাদা |
- ওগো , একটু আতপ চালও নিয়ে নাও | কদিন
পরে তো তোমার জন্মদিন | একটু
পায়েস রেঁধে দেব 'খন
|
-- দাদা, ২০০গ্রাম আতপ চালও দিয়ে দিন | আর সঙ্গে কিছু কাজু-কিসমিস | ৫০০ গ্রাম চিনিও |
- এবার একটু সবজি কিনতে
হবে | (দূরে গোলমালের শব্দ পেয়ে) ওগো , এত গোলমাল কিসের ?
-- ও রোজকার উটকো ঝামেলা | আজ নতুন কিছু হবে হয়ত | কি
দরকার বাবা ওসবে জড়ানোর !! সবজির আকাল অবস্থা , দামও
বেড়ে গেছে | সেইজন্যই হয়ত দাম নিয়ে
গোলমাল বেঁধেছে |
- না গো , ওই দেখো পুলিস দেখতে পাচ্ছি যে | লোকজনও সব চেঁচামেচি শুরু করে দিয়েছে | চলো তো, একবার
গিয়ে দেখি |
* * * * * * * * * * * * * * * * * *
- ওগো-ও-ও-ও , একী হলো গো !! এবার আমাদের কি হবে গো-ও-ও-ও ?
-- পই পই করে বলেছিলাম, এসব উটকো ঝামেলা, রোজদিনই
দেখি | কি দরকার জড়ানোর | শুনলে? শুনলে আমার কথা ?
- আমি কি করে জানব বলো !
আমি কি বাজার করতে আসি !! না দেখেছি এসব ??
-- বাইরের দুনিয়াটাকে
তোমার অনেক চেনা বাকি রয়ে গেছে গো | আর
যখন চিনলে তখন তো অনেক দেরী হয়ে গেল |
- এই পুলিস ভ্যান থেকে
কিভাবে ছাড়া পাব গো-ও-ও !!! তোমার এক চেনা বন্ধু আছে না তাকে একটু বলে দেখো না যদি
কোনো ব্যবস্থা করতে পারে | আর
তাছাড়া আমাদের তো কোনো দোষ নেই যে খামোখা পুলিসটা আমাদের এভাবে দড়ি বেঁধে নিয়ে
যাচ্ছে | কোন থানায় নিয়ে যাচ্ছে তাও তো জানা নেই !
* * * * * * * * * * * * * * * * * *
- ও-ও-মা-আ-আ , কি সুন্দর জায়গা গো ! এত গাছপালা, কত বড় বড় ঘর-বাড়ি | আগে
যদি জানতাম থানা এত সুন্দর জায়গা হয় তোমাকে এখানেই আমাদের একটা ঘর বানাতে বলতাম |
-- আর কি কি স্বপ্ন ছিল
তোমার বলতো ? একটু শুনি | সময় করে তো শোনা হয়ে ওঠে না |
- এটা তো স্বর্গের মত
জায়গা | কি সুন্দর রান্নার গন্ধও আসছে | আর হামান-দিস্তায় কি যেন গুঁড়ো করা হচ্ছে আওয়াজ শুনতে
পাচ্ছ? তার গন্ধ টাও নাকে আসছে |
----- এই
নিমাই, এই যে এই মুরগিটাকেই আগে কাট তো | বড্ড লাফালাফি করছিল | নে
কাটা শুরু কর এটাকে দিয়েই , এখনো
অনেক কাজ বাকি | ছেলেরা খেলে ফিরতে শুরু
করেছে | মাংস বানাতেও অনেক সময় লাগবে তো | নে নে , কাটা
শুরু কর | ওদিকে মশলা বাঁটা হয়ে এলো প্রায় |
----- যা বলেছিস | শনিবার মানেই বেশি কাজ | বৃষ্টির
দিনে খিচুড়ি বানিয়ে দিলেই হয় | তা
নয়, প্রতি শনিবার মাংস করতেই হবে !! নে নে, পরেরটা নিয়ে আয় | জলদি
|
______________________________________________
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!