- এইটা
আমার ক্লাস তো ?
-- হ্যাঁ
, স্যার !
- আচ্ছা, কেউ একজন বলো তো , এ মাসের বাংলা সিলেবাসে কবিতা কী কী
আছে ?
-- স্যার
, ফ্যান আর দুরন্ত আশা !!
- ফ্যান
!!! অত্যন্ত জঘন্য কবিতা |
কেন যে সিলেবাসে এইসব আজে বাজে কবিতা
দেয় বুঝে পাই না আমি | লোহার ব্যথা , উলঙ্গ রাজা এত ভালো ভালো কবিতা থাকতে
এইসব পড়িয়ে সময় নষ্ট | যাইহোক , কেউ একজন পড় |
-- ফ্যান
নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব
ঠিক মানুষের মতো
কিংবা ঠিক নয়,
যেন তার ব্যঙ্গ-চিত্র বিদ্রূপ-বিকৃত !
তবু তারা নড়ে চড়ে কথা বলে, আর
জঞ্জালের মত জমে রাস্তায়-রাস্তায়।
উচ্ছিষ্টের আস্তাকূড়ে ব'সে ব'সে ধোঁকে
আর ফ্যান চায়।
- এই
থামো ,
নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব
ঠিক মানুষের মতো
কিংবা ঠিক নয়..
কবিতার কি ছিড়ি !!
কদিন আগে কোথায় একটা কবিতা পড়ছিলাম "আকাশে
উড়েছে চিল , হেসে হেসে পেটে খিল |" যাইহোক পড়তে যখন হবে তখন পড়িয়ে দি | এই তুমি পড়ো |
* *
* * * * *
* * *
* * *
* * *
* * *
*
- কেমন
গেল তোমাদের ফার্স্ট মান্থলি পরীক্ষা | কোয়েশ্চেন
কেমন হয়েছিল ?
ক্লাসের সবাই একসাথে বলে উঠলো "কঠিন" |
- কি ??? কঠিন | তোমাদের পরীক্ষার আগে তো কোয়েস্চেন এন্সার লিখিয়ে দিয়েছিলাম | পড়নি নাকি ঠিক করে ! আচ্ছা এবারের
পরীক্ষায় কি কবিতা আছে ! আমার দেখা হয়নি | কেউ
লিখে এনেছ সিলেবাসটা ?
-- উলঙ্গ
রাজা আর দুই বিঘা জমি স্যার |
- কে
ঠিক করে বলো তো এই সিলেবাস | দুই
বিঘা জমি তবু একটু ঠিক আছে | কিন্তু
উলঙ্গ রাজা !!! চিঠি , পথের দিশা, বিভীষণের প্রতি ইন্দ্রজিত এইসব কবিতা
ছেড়ে যত জঞ্জাল এনে সিলেবাসে ঢোকায় | আমার
তো ইচ্ছা করছে এখনি বলে দিয়ে আসি যে এইসব সিলেবাসে দিলে আমি পড়াতে পারব না | কিন্তু কি আর করা যাবে | নাও পড় |
_________________________________________
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!