Friday, August 14, 2015

সানডে সাসপেন্স

- কিরে , এনেছিস ?
-- আমাকে কোনো দায়িত্ব দিলে....অত কাঁচা কাজ করার ছেলে নই রে আমি |
- বাহ্, তা গেটের বাইরে যাওয়াটা ম্যানেজ করলি কী করে ?
-- গেটের বাইরে যেতে হবে কেন রে পাগলা ? ৬ বছর কাটিয়ে ৭-এ পা দিয়ে দিলি , আর এখনো হোস্টেল, স্কুল, মাঠ আর পুকুর ছেড়ে এদিক - ওদিক চষে দেখলি না !!
- আমি তো কিছুই বুঝতে পারছি না কি যা তা বলছিস !
-- সরস্বতী পূজোর সময় বাবা-মা কে সঙ্গে নিয়ে পুস্পাঞ্জলি দিতে এসছিলাম , তখন পুরো সিনিয়র সেকশন ঘুরেছি | গৌরাঙ্গ আর বুদ্ধ ভবনের মাঝে এরকম একখানা গুপ্তধনের সন্ধান পাব ভাবতে পারিনি !
- কিসের গুপ্তধন? কী সেটা ? একটু খোলসা কর না ভাই !
-- ওখানে একখানা দোকান আছে | টেকনোলজিকাল দিক দিয়ে "VIPANI"-র চেয়ে অনেক এগিয়ে | দোকানের দাদুকে বললাম , চারখানা AAA ব্যাটারী দাও , ব্যাস | ফেলো কড়ি , মাখো তেল |
- আরিব্বাস এরকম একটা ব্যাপারের খোঁজ জানতে না পারলে আদ্ধেক নরেন্দ্রপুর তো চেনাটাই বাকি রয়ে যেত রে হতভাগা !!
-- তাহলে !! আমাকে কি আর পাঁচটার মত এলেবেলে পেয়েছিস নাকি !! নে রেডিওটা বের কর | দিনের বেলা সূর্যের আলোতে সানডে সাসপেন্স শুনব, তাতে আর মজা কোথায় ! রাতের ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যা হলে তো চকো ল্য়াতে উইথ আইস-ক্রিম | তবেই না মজা !
-- অাহ্ , চালা , চালা , ১১টা বেজে গেছে , এতক্ষণে শুরু হয়ে গেছে মনে হয় !!
__________________________________________________

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!