- চারটে
হ্যাঙ্গার হবে ভাই ?
-- নিশ্চয়ই
, নিশ্চয়ই |
- কিন্তু
এত রাত্রে এতগুলো হ্যাঙ্গার নিয়ে কি করবি ? ভেঙ্গে
ফেললি নাকি ?
-- না
রে ! ওই আর কি !
- তবে
? স্যার পেটাবে বলে চেয়েছে ?
-- না
না , আমায় খামোখা মারতে যাবে কেন ? আর চারটে হ্যাঙ্গারই বা চাইবে কেন !
- ও !
বুঝেছি !! পূজোর জামাকাপড়ের ভাঁজ খুলে ফেলেছিস | তাই দরকার |
-- আরে, না রে ভাই | এত বুদ্ধি না তোর মাথায় কি বলব !!
- আরে
ভাই , তাহলে করবি টা কি হ্যাঙ্গার নিয়ে ??
-- উফ্, বড্ড মশা রে ভাই ! মশারি না টাঙিয়ে
শুতে পারব না দেখলাম | দড়িটা গেছে ছিঁড়ে | তাই আর কি ! বড্ড প্রশ্ন করিস ভাই তুই | যাইহোক , চলি | গুড নাইট |
ছবি : কুন্দন
_________________________________________

bah darun laglo :) school er lekhagulo khub bhalo
ReplyDeletejak ei prothombar skul er bairer kauke blog e skuler ghotona shune uchhoswito hote dekhlam..amader 6-8 bochhorer norendrapur skul jibon sotti e khub smoroniyo :)
Delete