- ওই, শোন না |
-- হুম
!
- ওই
!
-- উফ্
জ্বালাস না তো |
- খুব বাথরুম পেয়েছে | একা যেতে ভয় লাগছে | আমার সঙ্গে একটু চল না |
-- কি
হয়েছে টা কি ! এখানে ভূত বলে কিছু নেই |
- না
রে , ভাই আমার তাও কেমন জানি ভয় ভয় করছে | খালি মনে হয় , এই বুঝি পেছন থেকে এসে ধরল বলে !
-- সারাদিন
ধরে ভুতের গল্প পড়লে তো ওরকম মনে হবেই | ওই
দেখ , কে একটা বাথরুমে গেল | তাড়াতাড়ি করে আয় | ভয় লাগবে না | আমি এখানে জেগে আছি | যা , তাড়াতাড়ি যা |
*
* * *
* * *
* * *
* * *
* *
-- কিরে
, পাঁচ মিনিট ধরে বাথরুম করছিলি নাকি ? কি করছিলি এতক্ষণ ধরে
- ওইতো
, তখন বললি না কে একজন গেল | গিয়ে দেখি , সৌরভ | আমাকে দেখে ও আঁতকে উঠেছিল | তারপর
বললো ওরও নাকি একা বাথরুম যেতে ভয় করে | তাই
আমি একটু সাহস দেখিয়ে ওকে বোঝাচ্ছিলাম যে ভূত-টুত কিসসু হয় না | বরং আমি এতই সাহসী যে আমাকে দেখলে ভূত
ভয়ে পালিয়ে যাবে |
-- এত
রাত্রে বাথরুমে গিয়ে গল্প করছিলি | তাও
আবার ভূত নিয়ে !! নে শুয়ে পড় | এইই
, এক মিনিট শোন , কে গেছিল বললি বাথরুমে ?
- সৌরভ
রে, আমাদের পাশের পাশের রুমে থাকে |
-- কি
ভুলভাল বকছিস !! ও তো দুদিন আগে বাড়ি গেছে ডাক্তার দেখাতে | প্রেসার টা বেশ খানিকটা বেড়ে গেছিল | আমি তো আজকেও সন্ধে অব্দি কই দেখিনি
ওকে | ও তো এখনো ফেরেনি হোস্টেলে !!
__________________________________________________
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!